, বুধবার, ২৪ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
৩০-আঙুল নিয়ে জন্ম নেওয়া শিশুর পরিবারকে সহায়তা বর্ণাঢ্য আয়োজন ৭১ টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশবিরোধী অপতৎপরতা ও অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ কাউখালী সরকারি গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন পিরোজপুরে বিএনপির আনন্দ মিছিল ও পথসভা উলিপুরে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন লামায় ২ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ, মাদক ব্যবসায় জড়ানোর দাবি অস্বীকার ও হয়রানির অভিযোগ নাশকতা পরিকল্পনার অভিযোগে আদমদীঘিতে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার  লালপুরে নিরাপদ খাদ্য চাই নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কিশোরগঞ্জের কটিয়াদীতে নিষিদ্ধ আ’লীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

উলিপুর পৌর শাখা এনসিপির আহ্বায়ক কমিটি গঠন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:   জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রামের উলিপুর পৌর শাখার ৪৪ সদস্যবিশিষ্ট তিন মাস মেয়াদি আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মো. সুমন খাঁনকে আহ্বায়ক এবং মো. ইমরান হুসাইনকে সদস্য সচিব করা হয়েছে।
রবিবার (২১ জুন) রাতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মো. মুকুল মিয়া ও সদস্য সচিব মো. মামুন মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য পদে রয়েছেন— যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম বাবু, নজরুল ইসলাম, মিনহাজুল ইসলাম ও মিলন বাবু। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোয়াজ্জেম হোসেন ও ডা. মো. তাজুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন হোসেন আলী, বিপ্লব মিয়া ও আবু তালেব অনিক। এছাড়া কমিটিতে ৩৩ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নবগঠিত কমিটির আহ্বায়ক মো. সুমন খাঁন বলেন, “কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী দলকে সুসংগঠিত করতে কমিটির সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আমরা আন্তরিকভাবে দায়িত্ব পালন করব।”
তিনি আরও বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে এই কমিটি সক্রিয় ভূমিকা রাখবে। নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপির প্রতি মানুষের আগ্রহ ও সমর্থন বাড়ছে। খুব দ্রুত সাংগঠনিক কাঠামো শক্তিশালী করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে এবং পৌরসভার নয়টি ওয়ার্ডে দলীয় কমিটি গড়ে তোলা হবে।”
জনপ্রিয়

৩০-আঙুল নিয়ে জন্ম নেওয়া শিশুর পরিবারকে সহায়তা

উলিপুর পৌর শাখা এনসিপির আহ্বায়ক কমিটি গঠন

সর্বশেষ : ০৩:১৭:১৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬