
মঙ্গলবার দুপুরে শহরের গানাসাস মার্কেটের সামনে সাধারণ ছাত্র ও পৌর এলাকাবাসী আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
শিক্ষাথী ও এলাকাবাসী পক্ষে মানববন্ধন বক্তব্য রাখেন ,সাব্বির হোসেন রাব্বি ,সোহেল ,দীগন্ত,বোরহান সহ অন্যরা ।
বক্তারা বলেন, গত ২৪ ফেব্রুয়ারি রাতে জেলা শহরের স্বাধীনতা প্রাঙ্গনে শিল্প ও বাণিজ্য মেলায় দুর্বৃত্তদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাসহ পাঁচ আহত হয়। এই ঘটনায় সদর থানায় একটি মামলা হয় ।মামলায় নিরপরাধ ছাত্র ও এলাকাবাসীকে ফাসানো হয়েছে।সুষ্ঠ তদন্ত করে প্রকৃত অপরাদীদের শাস্তির ও নিরপরাধদের হয়রানী বন্ধের দাবি জানান।
পরে পুলিশ সুপার বরাবর একটি স্মারকলিপি প্রদান করে।

রিয়ন ইসলাম গাইবান্ধা 






















