
ঝিনাইদহের মহেশপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী নেত্রীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলার ভৈরবা বাজারে সোমবার (১০-০৩-২০২৫ ইং) বিকালে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।সে সময় উপজেলা জামায়াতের আমির ফারুক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মতিয়ার রহমান। এছাড়াও উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পলাশ, সাবেক চেয়ারম্যান ফকির আহমেদ, লুৎফর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ সমাবেশে বক্তাগণ নারী নেত্রীদের উপর হামলার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। কেউ যাতে আইন হাতে তুলে না নেয় এবং সন্ত্রাসীরা নিজেদের মধ্যে মারামারি করে জামায়াতের উপরে যেন দায় চাপিয়ে না দিতে পারে সে ব্যাপারেও সতর্ক থাকার আহ্বান করেন।

আবুল কালাম, (ঝিনাইদহ) 
























