, বুধবার, ২৪ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
আল্লাহ তুমি আমাদের এই ব্রিজটি করার ব্যবস্থা করে দাও গোয়ালন্দের ছোট ভাকলা ইউনিয়নে বাড়িতে কাফনের কাপড় রেখে মেরে ফেলার হুমকি নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবার  পিরোজপুরের উন্নয়নে অর্থনৈতিক অঞ্চল ঘোষণায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৬ জনের ১ বছর করে  কারাদণ্ড সিরাজগঞ্জে ডা. বাকি মির্জা হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন শিশুর শ্লীলতাহানির অভিযোগ, রেস্টুরেন্ট ভাঙচুর ও অগ্নিসংযোগ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা আমে ভালো দাম পেয়ে সন্তুষ্ট চাষি-ব্যবসায়ীরা ঢুলিভিটায় সড়ক ও জনপথের নিয়মিত উচ্ছেদ অভিযানে হামলা সুগন্ধা নদীতে সেতু নির্মাণের সম্ভাবনা জোরালো
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক আজ

  • ডেস্ক রিপোর্ট
  • সর্বশেষ : ১০:২৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
  • ১৩৭ বার পঠিত

জাতীয় ঐক্যের প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ আলোচনায় বসবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়াও আগামীকাল বৃহস্পতিবার বৈঠক করবেন ধর্মীয় সংগঠনের নেতাদের সঙ্গে। গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক অনুষ্ঠিত হবে বুধবার বিকাল ৪টায়। পরদিন তিনি বসবেন ধর্মীয় নেতাদের সঙ্গে। এর লক্ষ্য ঐক্যের ডাক দেয়া। অবশ্য এর আগেই মঙ্গলবার ছাত্র নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা।

গত সোমবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালায় দেশটির একদল উগ্রবাদী জনতা। এ সময় তারা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুনও দেয় বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। ভারত–বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে এমন ঘটনা আগে কখনও হয়নি।

এ ঘটনায় সোমবারই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে অভিযোগ করা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর ছিল না।

এদিকে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে থাকা বাংলাদেশের হাইকমিশন, ডেপুটি হাইকমিশন ও সহকারী হাইকমিশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আরও খবর :
জনপ্রিয়

আল্লাহ তুমি আমাদের এই ব্রিজটি করার ব্যবস্থা করে দাও

প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক আজ

সর্বশেষ : ১০:২৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪