, বুধবার, ২৪ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ‘দানব হাসিনা ফিরে এলে ফেসবুকে প্রোফাইল লালকারীদের জীবন কালো করে দেবে’ জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ৬-দফা দাবিতে লালপুরে ইট প্রস্তুতকারী মালিক সমিতির সংবাদ সম্মেলন সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ আ.লীগের চার নেতা গ্রেফতার গৌরীপুরে খাদ্য গুদাম নির্মাণ কাজে চরম স্থবিরতা অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সহকর্মীর হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হলেন শিক্ষিকা আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রাইভেট শিক্ষক গ্রেফতার ৩০-আঙুল নিয়ে জন্ম নেওয়া শিশুর পরিবারকে সহায়তা
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

বর্ণাঢ্য আয়োজনে ফুলছড়িতে বাংলা নববর্ষ- ১৪৩২ উদযাপন

_empty

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো বাঙ্গালীর ঐতিহ্য পহেলা বৈশাখ। নতুন বছর কে স্বাগত জানাতে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২।

রবিবার (১৪ এপ্রিল) সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দিনটির কর্মসূচি শুরু হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে। উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। ঢাক-ঢোলের তালে শোভাযাত্রা হয়ে ওঠে এক বর্ণিল উৎসবে। এতে অংশ নেন মুক্তিযোদ্ধাগণ, উপজেলা শিল্পকলা একাডেমি, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীগণ, বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।

পরে বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের মাঠে আয়োজন করা হয় বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে উপজেলা শিল্পকলা একাডেমিসহ উপজেলার সংগীতশিল্পী ও নিত্য শিল্পীরা অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী
অফিসার (ইউএনও) জগৎ বন্ধু মন্ডল বলেন, “বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এই আয়োজন আমাদের সংস্কৃতিকে ধারণ ও চর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ।” তিনি সবাইকে নববর্ষের শুভেচ্ছাও জানান।

পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত এই উৎসবটি ছিল সম্পূর্ণ সুশৃঙ্খল ও নিরাপদ। নিরাপত্তার দায়িত্বে ছিলেন পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক দল।

এরপরে, ফুলছড়ি উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের আয়োজনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, উদাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমান, উদাখালী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তৈয়ব আলী, সাধারণ সম্পাদক রায়হান সরকার রাহুল, কঞ্চিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহরিয়ার নিজাম সৌরভ সহ ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ।

আরও খবর :
জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বর্ণাঢ্য আয়োজনে ফুলছড়িতে বাংলা নববর্ষ- ১৪৩২ উদযাপন

সর্বশেষ : ১২:৪০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫