
-কবি সানজিদা বিনা
যে মেয়েটা সকল প্রতিকূলতায়,,
খিল খিলিয়ে হাসে!
সে আজ কেন, নীরবে নিভৃতে,,
গুমড়ে গুমরে কাঁদে!
সে নিরবে কাঁদলে,
তার হৃদয়টা শুধু নিঃশব্দে ভাঙ্গে!
তার বুক, আর পাশে থাকা
বালিশটা শুধু ভেজে!!
কিছুতো একটা ব্যাপার আছে,,
ইট পাথরের দালান ঘরে,
তার হৃদয়টা কেন, অনর্গল পুড়ে,
হৃদয় ঘরে!!
একটা সময় সকল প্রতিকূলতার মাঝেও,,
তার মনে অনেক আনন্দ ছিল!
তবে তার ভাগ্যটা মন্দ ছিল!
তাই তার ,মনের ঘরে আগুন জ্বলছিল!!
অথচ তার,মনের ঘরের পাশেই,,
বিশাল আকারের একটা সমুদ্র ছিল!
আসলে একটা গভীর সম্পর্ক যখন ভেঙ্গে যায়!
সেখানে একটা বড় আকারের ক্ষত সৃষ্টি হয়!!
সেই ক্ষত একটা সময় শুকিয়েও যায়।
ধীরে ধীরে ক্ষত শুকিয়ে যাওয়ার পরেও,,
ক্ষতটাএকটা দাগ হয়ে রয়ে যায়।
সেই দাগটাকে বিচ্ছেদের দাগ বলা হয়!
সেই দাগ টাকে দেখলেই মনে পড়ে!
সেই দিনের স্মৃতি কথার নিরব অনুভূতি,,
কতটা তীক্ষ্ণ ছিল!!

ডেস্ক রিপোর্ট 

























