
শাকিল আহম্মেদ, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির বলেছেন রাজনৈতিকভাবে সন্ত্রাসীদের মোকাবেলা করা হবে।
সোমবার(২৭ জানুয়ারী) দুপুরে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৫ শে জানুয়ারি কায়েতপাড়া ইউনিয়নে সমাবেশে যাওয়ার পথে সন্ত্রাসী হামলায় আহত নেতাকর্মীদের খুঁজ খবর নিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি আরো বলেন, এটি একটি সন্ত্রাসী ঘটনা, এ ঘটনার নিন্দা জানিয়ে প্রসানের সুদৃষ্টি কামনা করেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ৩১ দফা বাস্তবতায়নের সমাবেশে কে বাধাগ্রস্ত করার লক্ষ্যে এ সন্ত্রাসী হামলা করা হয়েছে বলে দাবী করেন তিনি। এ সময় হামলার ঘটনায় জড়িত আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানায় তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাছির উদ্দীন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব, জেলা যুব দলের সাবেক সহ সভাপতি আমিনুল ইসলাম, জেলা ছাত্র দলের সাবেক সহ সভাপতি আবু মোহাম্মদ মাছুম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমেদ, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আজিম সরকার, উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়াসহ অনেকে।
n/v

ডেস্ক রিপোর্ট 























