, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

সব ধর্মের মানুষ দেশে শান্তিতে বসবাস করবে: ড. মঈন খান

  • ডেস্ক রিপোর্ট
  • সর্বশেষ : ০৮:৩৬:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • ৭৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ এক সাথে সুখে শান্তিতে বসবাস করবো। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যার যার ধর্ম তারা সবাই শান্তিতে পালন করবে। দেশের  সব জাতি ধর্মের মানুষ  আমরা শান্তিতে বসবাস করি। পলাশের মানুষের মনে  কোন হিংসা বিদ্বেষ থাকবে না। সবাই একে অপরের সাথে মিলে মিশে থাকতে হবে। ইসলামের মুল শিক্ষা শান্তি। তাই পলাশের সবাইকে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে শান্তির  শিক্ষা গ্রহণ করতে হবে। সত্যিকারের মানুষ হতে হবে।

রবিবার (২৬ জানুয়ারী) রাত ১১টায় নরসিংদীর ঘোড়াশালের কো-অপারেটিভ জুটমিলস জামে মসজিদ প্রাঙ্গণে ৭দিনব্যাপী ৫২তম পলাশ ঐতিহাসিক ইসলামী মহা সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এ সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, সাংগঠনিক সম্পাদক আবু বকর ছিদ্দিক, ঘোড়াশাল পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ভোলাব ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আলমগীর হোসেন টিটু, ডাংগা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: শামসুজ্জামান খান, ডাংগা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান মনির প্রমুখ।

আরও খবর :
জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা

সব ধর্মের মানুষ দেশে শান্তিতে বসবাস করবে: ড. মঈন খান

সর্বশেষ : ০৮:৩৬:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫