, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

বেনাপোল সীমান্তে বিজিবির ধারাবাহিক অভিযানে পণ্যসামগ্রী ও মাদক জব্দ

  • ডেস্ক রিপোর্ট
  • সর্বশেষ : ০৯:২৮:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • ৯৯ বার পঠিত

সাইবুর রহমান সুমন,শার্শা: যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অভিযানে বিদেশী মদ, ভারতীয় কম্বল, থ্রীপিচ, তৈরী পোশাক, ঔষধ, মলম এবং কসমেটিক্স সামগ্রী আটক।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি জানান, বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত মাদক ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ২৭ জানুয়ারি ২০২৫ তারিখে আমড়াখালী চেকপোস্ট, এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে *সর্বমোট ২,১৯,৯৬০/-(দুই লক্ষ উনিশ হাজার নয়শত ষাট) টাকা মূল্যের বিদেশী মদ, ভারতীয় কম্বল, থ্রীপিচ, তৈরী পোশাক, ঔষধ, মলম এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।

বিজিবি অধিনায়ক আরো জানান, চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। উল্লেখ্য, দেশের রাজস্ব ফাঁকি রোধ করে দেশের তরুন/যুব সমাজকে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগ এবং বিজিবি’র দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানকে স্থানীয় জনগণ সাধুবাদ জানায়। এছাড়াও ভবিষ্যতে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

আরও খবর :
জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা

বেনাপোল সীমান্তে বিজিবির ধারাবাহিক অভিযানে পণ্যসামগ্রী ও মাদক জব্দ

সর্বশেষ : ০৯:২৮:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫