, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

ঘরে বসে বানাতে পারবেন মুরগির ককোরী কাবাব

যেভাবে বানাবেন মুরগির ককোরী কাবাব
অতিথি কিংবা নিজেদের জন্য ঘরেই বানিয়ে ফেলুন মুরগির ককোরী কাবাব। নিম্নে দেখে নিন রেসিপি।উপকরণ:

হাড় ছাড়া মুরগির মাংস: ৫০০ গ্রাম

টক দই: আধ কাপ

ছাতু: ২-৩ টেবিল চামচগোলমরিচ গুঁড়ো: ১ টেবিল চামচ

গরম মশলা গুঁড়ো: ১ চা চামচ

লঙ্কা গুঁড়ো: ১ টেবিল চামচ

কবাব মশলা: ১ টেবিল চামচকাঁচালঙ্কা বাটা: ১ টেবিল চামচ

আদা-রসুন বাটা: ২ টেবিল চামচ

ধনেপাতা কুচি: ৩ টেবিল চামচ

সর্ষের তেল: ২ টেবিল টামচনুন: স্বাদমতো

কাঠি বা শিক: ৫টি

কয়লা: ১ টুকরো

প্রণালী:

মুরগির মাংসের টুকরোগুলি ভাল করে ধুয়ে মিক্সিতে ঘুরিয়ে পেস্ট বানিয়ে নিন। এবার একটি পাত্রে সেই মিশ্রণটি নিয়ে একে একে টক দই, ছাতু, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, কবাব মশলা, আদা-রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, নুন, সর্ষের তেল দিয়ে ভাল করে মাখিয়ে রাখুন। এবার পাত্রটি ঢাকা দিয়ে ফ্রিজে তুলে রাখুন ২-৩ ঘণ্টার জন্য। ফ্রিজ থেকে বার করে প্রয়োজনে মিশ্রণটি আরও আঁট করার জন্য পরিমাণ মতো ছাতু যোগ করুন। একটি ছোট পাত্রে গরম কয়লাটি রাখুন। এরপর সেই পাত্রটি মূল মিশ্রণের মধ্যে রেখে কয়লার উপর ঘি ঢেলে পাত্রের মুখটি ভাল করে ঢেকে দিন। যাতে ঘি ও পোড়া গন্ধ দুই-ই মাংসের মিশ্রণে মিশে যাবে। এবার একটি শিক বা কাঠিতে তেল মাখিয়ে মাংসের মিশ্রণটি খানিকটা করে নিয়ে শিকের গায়ে কাবাবের মতো গেঁথে নিন। গ্রিল চিহ্ন যুক্ত প্যানে সামান্য মাখন নিয়ে ভাল করে তাতিয়ে নিন। গেঁথে রাখা কাবাবগুলি সেঁকে নিন। পুদিনার চাটনি আর পেঁয়াজের সঙ্গে গরমাগরম পরিবেশন করুন ককোরী কাবাব।
আরও খবর :
জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা

ঘরে বসে বানাতে পারবেন মুরগির ককোরী কাবাব

সর্বশেষ : ০৮:৫৩:২২ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫