ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ১৫ মে ২০২৬

নববর্ষ

সুশান্ত কুমার দে 
  • সর্বশেষ পরিমার্জন: ০২:০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • / ৭৮ বার পঠিত
—–সুশান্ত কুমার দে 
আঁকা বাঁকা সবুজ গাঁয়ে
মেঠো পথেই নূপুর পায়ে
বল না কে যায়?
চারদিকে ঘটা বর্ষ বরণ
নূপুর বাজে খুকুর চরণ
নৃত্যানুষ্ঠানে যায়।
নানা রঙের আলপনায়
এ বাংলার কৃষ্টি গাঁথায়
সাজিয়েছে গাঁয়,
নববর্ষের এই শুভ ক্ষণে
জাগলো সাড়া বনে বনে
পাখিরা গান গায়।
বট তলায় নববর্ষ মেলা
ঘুরে বেড়ায় সারা বেলা
মোয়া মুড়কি খাই,
দিন ফুরিয়ে রাত্রি নামে
রাত্রিটারে পাঠায় খামে
সুখ স্মৃতির গাঁয়!

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নববর্ষ

সর্বশেষ পরিমার্জন: ০২:০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
—–সুশান্ত কুমার দে 
আঁকা বাঁকা সবুজ গাঁয়ে
মেঠো পথেই নূপুর পায়ে
বল না কে যায়?
চারদিকে ঘটা বর্ষ বরণ
নূপুর বাজে খুকুর চরণ
নৃত্যানুষ্ঠানে যায়।
নানা রঙের আলপনায়
এ বাংলার কৃষ্টি গাঁথায়
সাজিয়েছে গাঁয়,
নববর্ষের এই শুভ ক্ষণে
জাগলো সাড়া বনে বনে
পাখিরা গান গায়।
বট তলায় নববর্ষ মেলা
ঘুরে বেড়ায় সারা বেলা
মোয়া মুড়কি খাই,
দিন ফুরিয়ে রাত্রি নামে
রাত্রিটারে পাঠায় খামে
সুখ স্মৃতির গাঁয়!